1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচ খেলতে অনীহা রোনালদোর, অনিশ্চয়তায় পর্তুগাল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে এমন ম্যাচে মাঠে নামতে আগ্রহী নন ৪১ বছর বয়সী এই তারকা। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘অবজার্ভার’-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এতে ফেডারেশনের বিদায়ী সংবর্ধনা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রোনালদোর বিদায়ী ম্যাচে অনীহার খবর প্রকাশিত হয়। এর আগে জাতীয় দলের হয়ে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি দিতে বিশেষ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল ফেডারেশন। কিন্তু মাঠে বিদায়ী ম্যাচ খেলতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা জটিল হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে রোনালদোর একটি ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার মধ্যস্থতায় এই আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

গত সেপ্টেম্বর থেকে খেলার সময় ও দলীয় ভূমিকা নিয়ে মতবিরোধের কারণে রোনালদো ও কোচের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনের পরিকল্পনা থেকে সরে আসেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তিনি মাঠে নেমে বিদায়ী ম্যাচ খেলবেন, নাকি কেবল আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।

পর্তুগালের জার্সিতে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন রোনালদো। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন এই মহাতারকা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৪:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বিদায়ী ম্যাচ খেলতে অনীহা রোনালদোর, অনিশ্চয়তায় পর্তুগাল ফেডারেশন

আপডেট সময় : ০২:০৪:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬