1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

​শাহানুর আলম, সুনামগঞ্জ প্রতিদিন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮

সুনামগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অনুর্ধ্ব-১৪ বয়সীদের সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
​সোমবার (০৯ নভেম্বর ২০২৬ খ্রি.) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
​জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাকিনা আক্তার।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমাদ উল্যয়া ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম।
​এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাষ্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। পরে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির সাঁতার প্রশিক্ষণার্থীদের নিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬