1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাসস
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আবুধাবিতে ইউএইয়ের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার বৈঠকে এসব বিষয় উঠে আসে বলে মঙ্গলবার ঢাকায় ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করা ড. রহমান আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা নিয়ে ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা বাড়ানোর সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

তাঁরা বাংলাদেশ ও ইউএইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কও পর্যালোচনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুসংহত করার উপায় খতিয়ে দেখেন।

বৈঠকে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহও উঠে আসে এবং পারস্পরিক আগ্রহের বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশ ও ইউএইয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যেখানে সহযোগিতা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনগণের মধ্যে যোগাযোগ পর্যন্ত বিস্তৃত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৩:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬