চরভদ্রাসনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা
ফরিদপুরে গ্রামীন সড়ক মাস্টার প্ল্যান ভিত্তিক) আরসিআইপি,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)অর্থায়নে এডিবি গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাইয়ের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালাসকাল১১.০০ঘটিকায় উপজেলা মিনি অডিটোরাম হলরুম উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী নাজনীন চৌধুরী।
আলোচক ছিলেন প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।
প্রধান অতিথি ছিলেন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
কর্মশালাটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী জনাব নাজরীন চৌধুরী। আলোচক হিসেবে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন BETS-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌ. ফাহিম শাহরিয়ার।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন প্রধান অতিথি নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরফ।উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা।উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর। বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। উপজেলা প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার,সাংবাদিক সাজ্জাদ হোসেন । বিভিন্ন দপ্তর প্রধান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জিআইএস-ভিত্তিক তথ্য ব্যবহারের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্কের একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনীয় সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণে পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
কর্মশালাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চরভদ্রাসন, ফরিদপুরের আয়োজনে এবং BETS কনসালটিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে অনুষ্ঠিত হয়।

























