বালিয়াডাঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কৃত ৩ শিক্ষার্থী
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রতিযোগিতায় সেরা হয়ে প্রথম স্থান অর্জন করে মোছা. জাভেরিয়া রহমান প্রার্থনা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মোছা. ইন্না আক্তার ও মোছা. রুমানা আক্তার।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মর্তুজা এবং সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রফিজুল ইসলাম।
তৃতীয় স্থান অর্জনকারী রুমানা আক্তার অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র সিংহ।
পুরস্কার বিতরণকে ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

























