1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের সিংগাইরে ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণ

নাজমুল হাসান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীরব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিখোলা গ্রামের ফরশেদ আলীর ছেলে নীরব তার বড় ভাইয়ের ২৮ মাস বয়সী শিশুকন্যাকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির কান্না ও চিৎকার শুনে তার মা দ্রুত সেখানে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কেরামত আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা শিশির বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণ

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬