ফকিরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জামান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওজিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ তৈয়েবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হায়দার এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


























