1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে পুকুর থেকে ১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার

মোঃ মুঈদ চৌধুরী
তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

রংপুরের তারাগঞ্জে পরিবারের সদস্যদের অগোচরে নিখোঁজ হওয়ার পর রাহাদ হোসেন রাফি (১৬ মাস) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রাহাদ হোসেন রাফি উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. রাসেল সরকার ও রুবিনা বেগমের ছেলে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে বাড়ির আঙিনা থেকে পরিবারের সদস্যদের অগোচরে নিখোঁজ হয় শিশু রাহাদ হোসেন রাফি। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পূর্ব পাশে সেকেন্দার হোসেনের পুকুরে শিশুটির সন্ধান পাওয়া যায়। পুকুরের বাঁশের বেড়ার সংলগ্ন পানিতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন স্হানীয়রা।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি নিখোঁজ হওয়ার পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৪:৫০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

তারাগঞ্জে পুকুর থেকে ১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৪:৫০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬