1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়হীন এজি বেগমের স্বপ্নের ঘর সম্পন্ন করতে ও স্যানিটেশন সুবিধার জন্য মানবিক সাহায্যের আবেদন

মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

নিজের একখণ্ড জমি বা মাথা গোঁজার ঠাঁই ছিল না। দুই মেয়ের জামাইয়ের সংসারে আশ্রিত থেকে বছরের পর বছর কাটছিল কুড়িগ্রামের হাসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টালানাপা গ্রামের স্বামীহারা মোছাঃ এজি বেগমের। অবশেষে সেই ভিটেহীন বৃদ্ধার সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন ও সমাজসেবীরা; তৈরি হচ্ছে তাঁর স্থায়ী ঠিকানা।

​স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বিত্তবান মকবুল হোসেন এজি বেগমকে ঘর তোলার জন্য নিজের জমি ব্যবহারের অনুমতি দেন। বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক প্রাথমিক মানবিক সহায়তা প্রদান করেন। এতে ঘর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা সম্ভব হলেও অর্থের অভাবে বর্তমানে নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন করা যাচ্ছে না।

​সামাজিক সংগঠন ‘হাসনাবাদ যুব ও সমাজ কল্যাণ সংস্থা’ ও ‘অগ্রপথিক’-এর সভাপতি এবং ‘ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রাম’-এর সহ-সভাপতি মো. হেলাল হোসেন জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
​উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে হেলাল হোসেন বলেন, “ইউএনও স্যারের সহযোগিতায় ঘরের মূল কাঠামোর কাজ শুরু হয়েছে। তবে ঘরটি পুরোপুরি বাসযোগ্য করতে এবং তাঁর জন্য একটি টিউবওয়েল ও ল্যাট্রিন স্থাপন করতে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রয়োজন। এ দুটি সুবিধা ছাড়া তাঁর পক্ষে এখানে স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব।”
​জীবনের শেষ প্রান্তে এসে এক টুকরো শান্তিময় ঠিকানা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এজি বেগমের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আশ্রয়হীন এজি বেগমের স্বপ্নের ঘর সম্পন্ন করতে ও স্যানিটেশন সুবিধার জন্য মানবিক সাহায্যের আবেদন

আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬