1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতের আহ্বান। দিনাজপুরের বিরামপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ল্যাম্বের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।দিবসটি উপলক্ষে বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল এবং ল্যাম্বের প্রকল্প টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা। কন্যাশিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি তাদের মানসম্মত শিক্ষা, সুচিকিৎসা, পুষ্টিকর খাবার ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেট সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬