সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি মাস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নতুন যোগদানকারী নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের নায়েবে আমির আজিজুল হক মাসুক এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান।


























