1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী। পূজার প্রথম দিন থেকেই তিনি মণ্ডপগুলো ঘুরে দেখছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

চরভদ্রাসন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রকাশিত ২০২৬ সালের তালিকা অনুযায়ী, চরভদ্রাসন ও গাজীরটেক ইউনিয়নে মোট ১৫টি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চরভদ্রাসন ইউনিয়নে আটটি এবং গাজীরটেক ইউনিয়নে সাতটি মণ্ডপ রয়েছে।

তালিকা অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এসব মণ্ডপে দুর্গাপূজার অনুষ্ঠান চলবে।

চরভদ্রাসন ইউনিয়নের মণ্ডপগুলোর মধ্যে রয়েছে কামার ডাঙ্গী বটতলা, মাথাভাঙ্গায় জীতেন মণ্ডল ও হরিপদ মণ্ডলের বাড়ি, বি এস ডাঙ্গীতে ভুবন শিকদারের বাড়ি, পূর্ব বি এস ডাঙ্গীতে সুরেন সাধুর বাড়ি, খালাসী ডাঙ্গীতে বিমল খালাসীর বাড়ি, চরভদ্রাসন বাজার এবং মধু শিকদারের ডাঙ্গীতে অনিল বেপারীর বাড়ির সার্বজনীন দুর্গামন্দির।

অন্যদিকে, গাজীরটেক ইউনিয়নের মণ্ডপগুলোর মধ্যে রয়েছে চরহাজীগঞ্জ বাজার, বিন্দু ডাঙ্গী, চর সুলতানপুর ক পালী পাড়া, শীল ডাঙ্গী, চরঅযোধ্যা তেলী ডাঙ্গীতে সন্তোষ তেলীর বাড়ি, মধুফকিরের ডাঙ্গীতে ময়ারাম বেপারীর বাড়ি এবং কানাইরটেক নারায়ণ সরকারের বাড়ির সার্বজনীন দুর্গামন্দির।

পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারিরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং দর্শনার্থীরা নিরাপদে মণ্ডপে যাতায়াত করতে পারেন—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা আশা করছেন, প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে এ বছরের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

চরভদ্রাসন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিকাশ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারী স্বাক্ষরিত তালিকায় ১৫টি পূজামণ্ডপের নাম ও সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাদের তথ্য উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির

আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬