1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় ভ্যানস্ট্যান্ড দখল নিয়ে তুমুল উত্তেজনা: সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

পঞ্চগড়ের বোদা পৌরসভা শহরের ট্রাফিক মোড় এলাকায় ভ্যানস্ট্যান্ডের জায়গা দখলকে কেন্দ্র করে ভ্যানচালক ও স্থানীয় দোকানদারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালকরা ধর্মঘট পালন করে সড়কে ব্যারিকেড দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাফিক মোড় এলাকায় ভ্যান রাখার নির্ধারিত জায়গা নিয়ে ভ্যানচালক ও সাইটের দোকানদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ভ্যানচালকদের অভিযোগ, ভ্যানস্ট্যান্ডের জায়গায় দোকানদাররা জায়গা দখল করে নেওয়ায় ভ্যান রাখার জায়গা সংকট দেখা দিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ভ্যানচালকরা ধর্মঘট গুরু করে সড়কে ব্যারিকেড দিলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় এলাকায় এ ধরনের বিরোধ দ্রুত সমাধান করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের চলাচলে আরও দুর্ভোগ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভ্যানচালক, দোকানদার ও এলাকাবাসী।

একই সঙ্গে ভ্যানস্ট্যান্ডের জায়গা নির্ধারণ করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৯:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বোদায় ভ্যানস্ট্যান্ড দখল নিয়ে তুমুল উত্তেজনা: সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৯:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬