1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় অ্যাম্বুলেন্স সেবা চালু, ভাড়ার ৩০ শতাংশ দেবে ইউনিয়ন পরিষদ

সামছুল হক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধার্থে চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। শনিবার (১৭ অক্টোবর) সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নিয়েছেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও সেবাটি চালু করা হয়েছে।

অ্যাম্বুলেন্স সেবার ভাড়ার ৭০ শতাংশ বহন করবেন রোগী এবং বাকি ৩০ শতাংশ ভর্তুকি হিসেবে বহন করবে ইউনিয়ন পরিষদ। এর ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে ইউনিয়নবাসীর আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য সেবাও পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে চান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।

অ্যাম্বুলেন্স সেবা চালুর এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গঙ্গাচড়ায় অ্যাম্বুলেন্স সেবা চালু, ভাড়ার ৩০ শতাংশ দেবে ইউনিয়ন পরিষদ

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬