1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোল ও অ্যাসিস্টে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।

রবিবার (১৮ অক্টোবর) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারী ইন্টার মায়ামি। বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা ইউনাইটেড।

ম্যাচজুড়ে আটালান্টার ওপর আধিপত্য বজায় রাখে মায়ামি। প্রথমার্ধে একটি গোলে সহায়তা করার পর দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৬০তম মিনিটে গোল দুটি করেন মেসি। চলতি লিগ মৌসুমে এটি তার ২৪তম ও ২৫তম গোল। জেরেমি বার্তেরামে দুই গোলেই সহায়তা করেন। মেসির দ্বিতীয় গোলের সময় অবদান রাখেন লুইস সুয়ারেজও।
পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। চলতি এমএলএস মৌসুমে ২৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন তিনি। পাশাপাশি তার অ্যাসিস্টের সংখ্যা ১৫।

চলতি মৌসুমে মেসির সমান ১৫টি অ্যাসিস্ট রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিনেরও।গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগটির ইতিহাসে মেসি ও জোসেফ মার্টিনেজই একমাত্র খেলোয়াড়, যারা দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করেছেন।

চলতি মৌসুমে সব মিলিয়ে ৪০টি গোলে অবদান রয়েছে মেসির। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া এক মৌসুমে ৪৯ গোলে অবদানের রেকর্ড থেকে এখনো ৯টি পিছিয়ে আছেন মায়ামি অধিনায়ক। তবে রেকর্ডটি ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার জন্য তার হাতে রয়েছে আরও চারটি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০২:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জোড়া গোল ও অ্যাসিস্টে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি

আপডেট সময় : ০৪:০২:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬