খুলনার টুটপাড়ায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি
খুলনা নগরীর টুটপাড়া এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলিতে বিশাল নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিশাল লুৎফুর মোল্লার ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


























