1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

একেবারে নাস্তানাবুদ দশা। একরকম হাতের নাগালে থাকা ম্যাচটাকেই কঠিন বানিয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। একে একরকম অসহায় আত্মসমর্পণও বলা যায়। আগে বাংলাদেশ ক্রিকেট দল তীরে এসে তরী ডোবাতো। আর এবার তীর থেকে বহুদূরেই হলো ভরাডুবি।

২৭২ রানের টার্গেট, হাতে ৫০ ওভার। সমীকরণটাও ছিলো বেশ সোজা। শুধু ধৈর্য ধরে ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকলেই রান আসবেই। কারণ প্রতি ওভারে আস্কিং রানরেট ছিলো ছয়েরও কম। কিন্তু টাইগাররা আবার অঙ্ক কষে সময় নষ্ট করে কষ্ট করতে আগ্রহী ছিলেন না। তাই ১৮ ওভারে ৪ উইকেট খুইয়ে ১০৪ রান তোলার পরও তারা স্থির হয়ে খেলতে পারেনি। গতানুগতিক ব্যাটিং ধসেই হয়েছে সর্বনাশ।

টানা ১৯ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। সেই দাপট এখন অতীত। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিল।

জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৪:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা

আপডেট সময় : ০৪:০৪:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬