ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩ জন, আহত ১৬ জন
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে খাদে পড়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির নাম
১। রোকুনুজ্জামান রঞ্জু (৫৭), সুপার ভাইজার,
পিতা মৃত আজিবর রহমান, বাস স্ট্যান্ড পাড়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
২। শ্রী চঞ্চল বিশ্বাস(২৩), হেলপার, পিতা শ্রী মিলন কুমার, কার্পাস ডাঙ্গা, দামুরহুদা, চুয়াডাঙ্গা।
৩। সালাউদ্দিন আহমেদ সাকিব(৩২), যাত্রী, পিতা মিজানুর রহমান, শিবনগর, দামুরহুদা, চুয়াডাঙ্গা। আহতরা হলেন
১. হৃদয় (৩০)
২. শাহিন আক্তার (৩২), ডামুরহুদা, চুয়াডাঙ্গা
৩. নূর ইসলাম (৫৫), জীবননগর, চুয়াডাঙ্গা
৪. ইমরান (২৭), জীবননগর, চুয়াডাঙ্গা
৫. গিলবাড সরকার (৫৫), মুজিবনগর, মেহেরপুর
৬. তরিকুল ইসলাম (৩৬), মুজিবনগর, মেহেরপুর
৭. সাইফুল ইসলাম (৪০), জীবননগর, চুয়াডাঙ্গা
৮. মিরাজুল ইসলাম (২৮), জীবননগর, চুয়াডাঙ্গা
৯. রফিকুল ইসলাম (৩৫), জীবননগর, চুয়াডাঙ্গা
১০. অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ
১১. সন্দীপন বসু (৪০), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা
১২. ইকরাম (৪০), আফতাবনগর, ঢাকা
১৩. রায়হান (২১), মাগুরা সদর, মাগুরা
১৪. হাসিব (২২), জীবননগর, চুয়াডাঙ্গা
১৫. তিশা (২৪), মহেশপুর, ঝিনাইদহ
১৬. বোরহান উদ্দিন (৫৫), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা বলে জানা গেছে। সেখানে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক গুলোতে আত্মীয়-স্বজনের ভিড় লক্ষ্য করা গেছে। এবং নিহতদের আত্মীয়-স্বজনের কান্নার আহা জারিতে চারিপাশের বাতাস বাড়ি হয়ে উঠেছে।
জাহান শরীফ
২৪.১০.২০২৬























