1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর, গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউটিউবার ও আজকের দর্পণ পত্রিকার গোপালগঞ্জ সদর প্রতিনিধি তপন পোদ্দারসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারের অভিযোগ, গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ির পাশে প্রধান ডিসি রোডে এ ঘটনা ঘটে। এ সময় তপন পোদ্দারসহ কয়েকজন ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁর কলার ধরে টেনে পাশের বস স্টুডিওর ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গালাগাল ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, ইউটিউবার ও আজকের দর্পণ পত্রিকার গোপালগঞ্জ সদর প্রতিনিধি তপন পোদ্দার এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন ও গলা টিপে ধরেন। তিনি তপন পোদ্দারকে চিনলেও সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় জানেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

তিনি আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তিনি অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এ সময় তিনি পানি চান এবং বাঁচার আকুতি জানিয়ে অভিযুক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমনকি জীবন রক্ষার জন্য তাঁদের পা ধরে প্রাণভিক্ষা চান বলেও জানান তিনি।

শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, “আমার দুটি মেয়ে রয়েছে। তাদের কথা ভেবেই আমি বাঁচার জন্য প্রাণভিক্ষা চেয়েছি।”

এ ঘটনায় সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১২:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:১২:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬