1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ, প্রস্তাবিত বাজেটকে স্বাগত

ছাইম খান,গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির উদ্যোগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাটগাতী বাজার পৌর মার্কেট এলাকায় আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজক ছিল টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, ঘোষিত বাজেটে সাধারণ মানুষের চাহিদা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তার মতে, এই বাজেট দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল শেখ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণ নিশ্চিত করতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তারা দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় নেতারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ, প্রস্তাবিত বাজেটকে স্বাগত

আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬