1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীতে কোডেকের উদ্যোগে ১৩০ সদস্যের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে ১৩০ জন সদস্যের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) চিতলমারী উপজেলায় কোডেকের সদস্যদের মাঝে আম ও সবেদা গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সদস্যদের পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কোডেক বাগেরহাট জোনাল অফিসের জোনাল ম্যানেজার মাহবুব আলমের তত্ত্বাবধানে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোডেক বাগেরহাটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিরাজুর রহমান, কোডেক চিতলমারী শাখার শাখা ব্যবস্থাপক অলক মজুমদার, কোডেক সমৃদ্ধি প্রকল্পের কোঅর্ডিনেটর আজগর হায়দার এবং কোডেক চিতলমারী শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
চারা বিতরণকালে উপস্থিত কর্মকর্তারা সদস্যদের গাছের সঠিক পরিচর্যা, নিয়মিত পানি দেওয়া এবং গাছগুলো বড় হওয়া পর্যন্ত যত্ন নেওয়ার আহ্বান জানান। সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফলজ গাছের চারা তাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে আর্থিকভাবেও উপকারে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চিতলমারীতে কোডেকের উদ্যোগে ১৩০ সদস্যের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৪:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬