1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

বাদল শেখ, নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় মোচনা ইউনিয়ন ও খান্দারপাড় ইউনিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলাম রাজুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তারা উদ্বোধনী ম্যাচটি উপভোগ করেন। খেলা দেখতে মিনি স্টেডিয়ামে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো আয়োজনে উৎসবের আমেজ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬