1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রহমতুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমতুল্লাহ ওই গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে রহমতুল্লাহ পুকুরপাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে তার সঙ্গে থাকা শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় অনুসন্ধানের পর বিকেল প্রায় ৩টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬