1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালভার্ট সংলগ্ন সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে প্রায় ১৫ হাজার মানুষ

ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের একটি কালভার্ট সংলগ্ন সড়ক ধসে পড়েছে। এতে প্রায় ১৫ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ সকাল প্রায় ৯টার দিকে তাজপুর ইউনিয়নের জলার ঘাটে মাইনুলের বাড়ির সামনে কালভার্ট সংলগ্ন সড়কের একটি অংশ হঠাৎ ধসে যায়। ফলে ওই এলাকার যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে রাস্তার বড় একটি অংশ ভেঙে পড়ে। এই সড়ক দিয়ে প্রতিদিন তাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তা ধসে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে, যা সময় ও ভোগান্তি দুটিই বাড়িয়ে দিয়েছে।
এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

কালভার্ট সংলগ্ন সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে প্রায় ১৫ হাজার মানুষ

আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬