1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইকে যারা বিতর্কিত করতে চান তাদের ছাড় দেয়া হবে না- এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধিঃ বেলায়েত হাওলাদার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন জুলাইকে যারা বিতর্কিত করতে চান তাদেরকে ছাড় দেবো না। এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালকিনি উপজেলা অডিটোরিয়াম হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন পাশাপাশি এই ১৭ বছরে যারা শহীদ হয়েছেন তাদের কথা আমাদের আগে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। আমরা তাদের পাশে থাকতে চাই তাদের মুখে হাসি ফুটাতে চাই। বাংলাদেশ সরকার এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব অনেক।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উক্ত আলোচনা সভায় কালকিনি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

জুলাইকে যারা বিতর্কিত করতে চান তাদের ছাড় দেয়া হবে না- এমপি খোকন তালুকদার

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬