1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবি চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

‎মৌলভীবাজার জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৪

‎মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, কুরমা চা-বাগানের বকেয়া মজুরিসহ শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা-শ্রমিকেরা।
‎
‎আজ ২২ জুলাই(বুধবার) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানে সাধারণ চা-শ্রমিক ও ছাত্র যুবকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব উত্থাপিত হলেও তা পরবর্তী সময়ে প্রত্যাহার করা হয়, যা চা-শ্রমিকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। তাই অবিলম্বে দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর করার দাবি জানান তাঁরা।
‎
‎বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে গিয়ে অনেক শ্রমিক ঋণগ্রস্ত হচ্ছেন। এর পাশাপাশি কুরমা চা-বাগানের শ্রমিকদের টানা চার সপ্তাহের মজুরি বন্ধ থাকায় শত শত শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাঁরা অবিলম্বে চার সপ্তাহের বকেয়া মজুরি ও শ্রমিকদের সব আইনসিদ্ধ পাওনা পরিশোধের দাবি জানান।
‎
‎সমাবেশ থেকে দাবি জানানো হয়, শ্রম অধিদপ্তরের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, যাতে শ্রমিকেরা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন।
‎
‎সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক নেতা গীতা রানী কানু, ইউপি সদস্য নরুল হক এবং শমশেরনগর চা-বাগানের শ্রমিক নেতা লছমি রানী রাজভর, সুজিত পাশা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবি চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬