1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

নাজিম উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

আগামী ৯ আগস্ট ফটিকছড়িতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার সাহেবের নির্দেশনা এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে একটি বর্ণাঢ্য স্বাগত র‍্যালি বের করা হয়।

৬ আগস্ট বিকাল তিনটায় বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় গণঅভ্যুত্থান দিবসও পালন করা হয়। সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে পৌরসভা বিএনপি নেতা নুরুল অফিসার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর আগমন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, নেতাকর্মীদের করণীয় এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, ইদ্রিসিয়া ইলিয়াস, মোহাম্মদ এমরান রায়হানুল আনোয়ার রাহী, জাহেদুল আলম মেম্বার, তোহিদুল আলম মুন্সী, নাজিম উদ্দিন, ডা. খায়েজ আহমদ, মাস্টার মোহাম্মদ মুসা, মুহাম্মদ হাসান, নূরুল আবছার, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, সিজারুল ইসলাম, কামাল উদ্দিন, শফিউল আজম চৌধুরী, মুহাম্মদ সরোয়ার, মোহাম্মদ রাসেল রাশু, মোহাম্মদ এমরান, নুরুল আলম মেম্বার, তসলিমা আক্তার, মাওলানা নুরুল আলম, মোহাম্মদ শামসুল আলম, ইলিয়াস সিকদার, মোহাম্মদ লিটন,শফিউল আলম, জামাল উদ্দিন, নাসির সিকদার, হেলাল খান, মাহমুদুল হাসান দিলুসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি স্বাগত র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সফর সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬