1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি, নাবিকদের মধ্যে বাংলাদেশিও

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি। এতে ওড়িশা থেকে তোলা প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।

এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকাজে সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি, নাবিকদের মধ্যে বাংলাদেশিও

আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬