1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার তদন্তে নেমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের অটোভ্যান, হত্যায় ব্যবহৃত ধারালো লোহার শাবল, রক্তমাখা গামছা ও ছিনতাই করা অর্থের একটি অংশ।
জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রধান অভিযুক্ত মো. হাবিব উদ্দিন (৪০) কৌশলে শালাইপুর বাজার এলাকা থেকে ফিসকারঘাট হয়ে পাথরঘাটায় যাওয়ার কথা বলে ভিকটিমের অটোভ্যান ভাড়া করেন। পরে পাথরঘাটা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে নির্জন স্থানে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী সঙ্গে থাকা ধারালো লোহার শাবল দিয়ে চালকের মাথায় একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
হত্যার পর মরদেহটি রক্তমাখা গামছা ও শাবলসহ পাথরঘাটা ব্রিজের নিচে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত আসামিরা। পরবর্তীতে অন্য সহযোগীদের মাধ্যমে অটোভ্যানটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে পাঁচবিবির দানেজপুর কলেজের সামনে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় চক্রের কাছে ৪৩ হাজার টাকায় সেটি বিক্রি করা হয়। এর মধ্যে হাবিব উদ্দিন নগদ ৩০ হাজার টাকা এবং পরদিন বিকাশের মাধ্যমে আরও ১৩ হাজার টাকা গ্রহণ করেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজু কামালের নেতৃত্বে বিশেষ তদন্ত ও অভিযান শুরু হয়। ডিবির এসআই আমিনুলসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,প্রধান অভিযুক্ত মো. হাবিল উদ্দিন (৪০), মো. আনোয়ার হোসেন (৪৭), অটোরিকশা মেকানিক মো. জাকারিয়া (৩০) এবং মো. জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
অভিযান চালিয়ে পুলিশ ভিকটিমের অটোভ্যান, হত্যায় ব্যবহৃত ধারালো লোহার শাবল, রক্তমাখা গামছা এবং অটোভ্যান বিক্রির টাকা থেকে অবশিষ্ট ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬