দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে জরুরি বিভাগের চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টিকের বোর্ডসহ প্লাস্টার জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।” বিষয়টি দিনাজপুর সিভিল সার্নজন অফিসার স্যারকে অবহিত করা হয়েছে।
জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও
বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ এবং বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ৬ দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন,
বাগেরহাটে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য খণ্ডিত ও বিভ্রান্তিকরভাবে
রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা
রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতি জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
সোজা পথে সীমাহীন ভোগান্তি, ঘুষ দিলেই মিলছে সেবা; নেপথ্যে উচ্চমান সহকারী অমিত পাল এবং কর্তৃপক্ষের দায়সারা জবাব! গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট
শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কৃত হলেন সীতাকুণ্ডে মডেল থানার মহিনুল ইসলাম
চট্টগ্রাম জেলা ১৭ টি থানার মধ্যে আবারও পুলিশ অফিসার ইনচার্জ এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ
মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ ভবনেই
মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
কুমিল্লার মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা গৃহবধূকে হত্যার অভিযোগ এনে স্বামী
শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরমান আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়
নওগাঁর ধামইরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে



















