1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশর দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে মেইন রোডে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান করছিল। ফকিরাপুল মোড়ে মাদক কারবারীদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় মাদক কারবারীদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে দুইজন পুলিশ গুলিবৃদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাইভেটকারটি ডিবি হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫০:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৪৪২ বার পড়া হয়েছে

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৩:৫০:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫