1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ১৫০টির রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে এসব রকেট ছোড়া হয় বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক কয়েক ঘণ্টার ব্যবধানে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি।

এদিকে বুধবার রাতে লেবাননজুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত, দাহিহ, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি

আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬