1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন দাপটে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

যে খরা গ্রাস করেছিল দীর্ঘ তিন দশক, ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে বুধবার রাতে তা চূর্ণ হলো উনাই এমেরি আর আর্জেন্টাইন দাপটে। জার্মান ক্লাব ফ্রেইবার্গকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। গত শুক্রবারই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে ভিলা। মাত্র ছয় দিনের ব্যবধানের সেই দাপটের পুনরাবৃত্তি ঘটিয়ে ঘুচল ১৯৯৫-৯৬ মৌসুমের পর চলে আসা দীর্ঘ শিরোপার হাহাকার। ভিলার ইউরি টিয়েলেমান্সের নিখুঁত শটে প্রথম উল্লাস, এর পর আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার ব্যবধান দ্বিগুণ করা গোল এবং সবশেষে মর্গ্যান রজার্সের পা থেকে আসা তৃপ্তির শেষ আঁচড়। ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয়ের সেই ঐতিহাসিক সাদা জার্সি পরে যেন ৪৪ বছর আগের স্মৃতিকেই জীবন্ত করে তুলল ক্লাবটি। গ্যালারিতে বসে উত্তরসূরিদের এই স্মরণীয় জয় চাক্ষুস করলেন ভিলার ৯ জন সাবেক কিংবদন্তি। এদিন ‘মিস্টার ইউরোপা লিগ’ খ্যাত কোচ এমেরি নিজের পঞ্চম ইউরোপা উঁচিয়ে ধরেন। সেভিয়া (তিনবার) ও ভিয়ারিয়ালের পর এবার ভিলার হয়ে। ছয় ফাইনালে পাঁচ জয়-এমেরি যেন এই প্রতিযোগিতারই বরপুত্র। এ জয়ে অক্ষুণ্ন রইল ভিলার আর্জেন্টাইন প্রাচীর এমিলিয়ানো মার্টিনেজের অতিমানবীয় রেকর্ড। ক্যারিয়ারের সাতটি ফাইনাল খেলে সাতটিতেই অপরাজিত থাকার সেই রাজকীয় ধারা ধরে রাখলেন এ বিশ্বকাপজয়ী বাজপাখি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৪:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন দাপটে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

আপডেট সময় : ০৬:৪৪:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ মে ২০২৬