নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালক শহিদুলের লাশ উদ্ধার, আটক ২
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা মৃত ছালাম মাতুব্বরের ছেলে শহিদুল মাতুব্বর গত ৬ জুন সকালে অটোরিকশাসহ নিখোঁজ হন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন। অবশেষে নিখোঁজের ৫ দিন পর, আজ ১০ জুন ২০২৬ তারিখে শহিদুল মাতুব্বরের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী নূর হোসেন (মাইকেল) ও পলাশ নামে দুইজনকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






















