1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, শোকে মুহ্যমান ঠাকুরগাঁও

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২

দক্ষিণ আফ্রিকায় কর্মরত অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ শরিফুজ্জামান সুজন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুজন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রহিম উদ্দীনের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন তিনি। সেখানে বিভিন্ন সময় ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি উবার চালক হিসেবেও কাজ করতেন।
জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুজনের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।
এদিকে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সুজন ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় সদস্য। প্রবাসে থেকেও তিনি সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, শোকে মুহ্যমান ঠাকুরগাঁও

আপডেট সময় : ০৫:৫৯:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬