1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠী’র পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের ব্যাপক গণসংযোগ

উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এবং ঝালকাঠি জেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিনের ব্যাপক গণসংযোগে স্থানীয় জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক সাড়া।

১৯ ও ২০ জুন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পাশাপাশি স্থানীয় হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন স্থানীয়রা।

চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন বলেন—

পোনাবালিয়া ইউনিয়ন এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে।জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত, মানবিক এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করবেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়নের পাশাপাশি ইভটিজিং, নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা হবে।
নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্প্রীতির সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, একজন জনবান্ধব নেতৃত্ব হিসেবে তারা এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সাদরে গ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঝালকাঠী’র পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৮:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬