1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী সংগঠনগুলোর সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাটের বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতারা। কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, “কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার পাঁচজন প্রবাসীর মৃত্যুতে পুরো কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।”

তিনি আরও জানান, স্থানীয় প্রবাসী সংগঠন ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্বজনরা শেষবারের মতো তাদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করতে পারেন।

এদিকে, নিহত বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, “দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার এ সংকটময় সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

আপডেট সময় : ০৬:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬