গোপালগঞ্জে বাস ও পিকআপ দুর্ঘটনায় আহত ৫
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। রবিবার (২১ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী ওয়েলকাম এক্সপ্রেস বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























