1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানববন্ধনে হুঁশিয়ারি, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতাঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০১ সালের প্রস্তাবিত স্থানে “বগুড়া বিশ্ববিদ্যালয়” জামালপুরে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সেই সাথে বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার নয়মাইল এলাকায় মানববন্ধন কর্মসূচি চলাকালে ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা বেগ পোহাতে হয়েছে। তবে দীর্ঘ সময়ের যানজট এড়াতে ছিল শাজাহানপুর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারি।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, পেশাজীবী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রস্তাবিত জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ না করা হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর আগে আমাদের অপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আজও বাস্তবায়িত হয়নি। ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণে অতিরিক্ত ব্যয় বহন করতে বাধ্য হচ্ছে।
জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও স্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এ এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, বগুড়ার কৃতী সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস প্রদান করেছেন । এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।
অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুত বাস্তবায়নে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকাতেই “বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত কার্যক্রম গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সকল ষড়যন্ত্র ও কূটকৌশল রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এই মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ আবু শাহিন সানি, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র সহ উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

মানববন্ধনে হুঁশিয়ারি, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

আপডেট সময় : ১২:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬