1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপ বিনামূল্যে মিলছে বীজ, সার ও গাছের চারা

সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সন্দ্বীপ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচ বীজ, আমন ধানের বীজ, রাসায়নিক সার, লেবুর চারাসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।
এ সময় সহকারী কমিশনার ভূমি আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৭০০ জন কৃষককে রোপা আমন চাষের জন্য জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৫০ জন কৃষককে বীজ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৩৬০টি গাছের চারাসহ অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

সন্দ্বীপ বিনামূল্যে মিলছে বীজ, সার ও গাছের চারা

আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬