1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এরই অংশ হিসেবে নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬