1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার বদলে গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত এর পতাকা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। ফুটবল মৌসুমে যেখানে সাধারণত বিভিন্ন দেশের জাতীয় পতাকা শোভা পায়, সেখানে এবার একটি সেতুর দুই পাশে টানানো হয়েছে কালেমা খচিত পতাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ঘাঘর ব্রিজের ওপর কয়েকটি কালেমা লেখা পতাকা স্থাপন করা হয়। পরে সন্ধ্যার পর এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সেতুর ওপর সারিবদ্ধভাবে উড়তে থাকা পতাকাগুলো দেখতে অনেকেই সেখানে ভিড় করছেন। কেউ থেমে দৃশ্যটি উপভোগ করছেন, আবার কেউ স্মরণীয় মুহূর্ত হিসেবে ছবি তুলছেন বা ফটোসেশন করছেন।

স্থানীয়দের অনেকে জানান, প্রচলিত ধারা থেকে ভিন্ন এই উদ্যোগ তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। ধর্মীয় আবহের পাশাপাশি নান্দনিক উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে।

পথচারীদের ভাষ্য অনুযায়ী, ব্রিজের সাজসজ্জা এলাকাটিতে ভিন্নমাত্রার সৌন্দর্য যোগ করেছে এবং এটি এখন স্থানীয় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার বদলে গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত এর পতাকা

আপডেট সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬