1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

বায়েজীদ ইসলাম জয়, সিংড়া(নাটোর)প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৬শে জুন বেলা ১০ ঘটিকার সময় সিংড়া পৌর কনফারেন্স রুমে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উক্ত বাজেট অধিবেশনে সিংড়া পৌরসভার বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলওয়াত এর পর সভাপতি আব্দুল্লাহ আল রিফাত স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ৩ সিংড়া উপজেলা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত সুধিবৃন্দের মধ্যে অনেকেই পৌর বাজেটের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন। এছাড়াও সার্বিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউপির চেয়ারম্যান বজলার হোসেন বাচ্চু, সাবেক ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদত হোসেন মিন্টু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ, আবু জাফর সিদ্দিক, সৌরভ সোহরাব, আবু বকর সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬