1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাই মামলায় দুই আসামি কারাগারে’

লামা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের লামায় মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার এজাহারে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১ নম্বর অভিযুক্ত রাশেদের কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া ৮ হাজার ৫০০ টাকা এবং ৩ নম্বর অভিযুক্ত হৃদয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্তও চলমান আছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাই মামলায় দুই আসামি কারাগারে’

আপডেট সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬