1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি, ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ!

মোঃ কামরুল হাসান, বকশীগঞ্জ প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর- রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায় , বৃহস্পতিবার দুপুরে জামালপুর- রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ।
এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামতে বলেন।
মোটরসাইকেল চালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
​বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি, ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ!

আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬