জলঢাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, গুরুতর আহত মোটরসাইকেল চালক
নীলফামারীর জলঢাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, গুরুতর আহত মোটরসাইকেল চালক।
শনিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কাঠাঁলী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা
জানান সকাল ৬ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’পরিবহনের নৈশ কোচটি দ্রুতগতিতে কাঠালী ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক বাসটিকে এড়াতে ব্রেক করলে রাস্তায় পরে থাকা বালুতে মোটর সাইকেলের চাকা স্লিপ করলে চালক স্বপন রায় রাস্তার বাম পাশে পড়ে যান এবং সুমি রানি রায় ডান পাশে ছিটকে পড়ে গেলে সেই সময়ে আসা বাসটির পেছনের চাকায় পরে সুমী রানি রায় (৩৫) মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আর মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দূর্ঘটনায় নিহত সুমি রানি রায় উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা ও শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে এবং নিহত সুমির ভাগ্নি জামাই।
পারিবারিক সুত্রে জানাযায়, শনিবার সকাল ৬টার দিকে সুমি রানি রায় তার ভাগ্নি জামাই স্বপন রায়ের সাথে মোটরসাইকেলে করে নীলফামারীর উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে বালু পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন তারা।




















