1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগের কঠিন পরীক্ষা উতরে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে দিদিয়ের দেশমের দল।

ফ্রান্সের জয়ের নায়ক অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ফরাসিদের। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল করেন এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য বিস্তার করে ফ্রান্স। প্রথম মিনিটেই উসমান দেম্বেলের নিচু ক্রস থেকে সুযোগ পেলেও এমবাপ্পের শট প্রতিহত করেন প্যারাগুয়ের ডিফেন্ডাররা। ১১ মিনিটে প্যারাগুয়ের হুলিও এনসিসোর আক্রমণ দারুণ ট্যাকলে থামিয়ে দেন উইলিয়াম সালিবা।

৩১ মিনিটে দেম্বেলের ক্রস থেকে এমবাপ্পে গোলের সুযোগ হাতছাড়া করেন। দুই মিনিট পর আদ্রিয়েন রাবিওর দূরপাল্লার শট লক্ষ্যে না থাকায় এগিয়ে যেতে পারেনি ফ্রান্স। ৩৬ মিনিটে এমবাপ্পেকে ঘিরে ফাউলের ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হলেও রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে ফ্রান্স। ৪৯ মিনিটে জুল কুন্দে এবং ৫১ মিনিটে এমবাপ্পে সহজ দুটি সুযোগ নষ্ট করেন। ৬৪ মিনিটে এমবাপ্পের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হলে অপেক্ষা আরও দীর্ঘ হয় ফরাসিদের।

অবশেষে ৭০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতরে দেজিরে দুয়ে ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে জালের ডান নিচের কোণে বল পাঠান এমবাপ্পে।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। একাধিক পরিবর্তন এনে আক্রমণভাগে গতি বাড়ালেও ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি তারা। ৮৬ মিনিটে আলোনসোর একটি ভালো সুযোগ নষ্ট হয়। অন্যদিকে ৮৮ মিনিটে এমবাপ্পের জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক গিল।

নির্ধারিত সময় শেষে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ইনজুরি সময়ে দেজিরে দুয়ে ও এমবাপ্পের পরপর দুটি আক্রমণও প্রতিহত করেন গিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। অন্যদিকে, লড়াকু পারফরম্যান্স দেখিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় প্যারাগুয়েকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আপডেট সময় : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬