1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পাহাড়ি বাজার থেকে মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার থেকে বিক্রির জন্য আনা একটি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (৮ জুলাই) বিকেলে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকায় কচ্ছপটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবীর নজরে বিষয়টি এলে তারা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত মাছের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

তিনি বলেন, কচ্ছপটি মহাবিপন্ন একটি প্রজাতির। এটিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কোয়ারান্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছিলেন বলে দাবি করেন।

পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পাহাড়ি বাজার থেকে মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬