1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল এক নারীর

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী, মোটরসাইকেলচালক ও পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, চাঁন মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রাম থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চায়না পারভিনের মৃত্যু হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত চায়না পারভিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল এক নারীর

আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬