মিরসরাইয়ে মিঠাছরা বামনসুন্দর সড়কের বেহাল দশা, যান চলাচলে ভোগান্তি
সড়কে আটকা পড়ে গাড়ি চলছেনা গাড়ির চাকা যাত্রীদের শেষ নেই ভোগান্তির চরমে প্রোছেছে দূর্ভোগ। বলছি মিঠাছরা বামনসুন্দর সড়কের।
এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীরা।
এই সড়ক দিয়ে প্রতিদিন, লেঙ্গারহাট, সাজি বাজার, রহমতাবাদ, বাড়িয়াখালি, বামনসুন্দর দারোগার হাট সহ আশে পাশের এলাকার হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাওয়া আসা করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এই সড়ক দিয়ে যাওয়া আসা করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, মিঠাছরা বামনসুন্দর সড়কের দৈঘ্য প্রায় ৫ কিলোমিটার। এই ৫ কিলোমিটার সড়কের মধ্যে বিশ্ব দরবার, মঠবাড়িয়া, পূর্ব বামনসুন্দর সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে যান চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। সড়কের মধ্যে গর্ত হওয়ার কারণে পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।
চালকরা জানান, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয় গাড়ির স্কেল ভেঙ্গে যায় গাড়ি নষ্ট হয়। যাত্রীদের অনেক কষ্ট আমরা ঠিকমত গাড়ি চালাতে পারিনা। আমাদের যাওয়া আসা করতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে সড়কের মধ্যে পানি জমে যায় আমরা ঠিকমত গাড়ি চালাইতে পারিনা।
চালকরা আরো জানান, মিরসরাইয়ের এমপি মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ থাকবে অতি শীঘ্রই যেন এই সড়কটি সংস্কার করা হয় আমাদের একটাই দাবী, আমাদের আকুল আবেদন এই সড়কটি যেন অতি শীঘ্রই সংস্কারের উদ্যেগ নেওয়া হয়৷
স্থানীয়রা জানান, গত ২০২৪ সালের বন্যার পর থেকে এই সড়কটি আর কাজ করা হয়নি। তার ফলে আমরা সাধারণ মানুষ অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় সবচেয়ে বেশি আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়। তবে তারা চান অতি দ্রুত এই সড়কটির সংস্কারের কাজ চালু হয়।
এই সড়কের বেহাল দশা দীর্ঘ ২ বছর যাবত মিরসরাইয়ের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সড়ক এটি নেই কোন সংস্কারের উদ্যেগ ফলে দিন যত যাচ্ছে এই সড়ক দিয়ে বেড়ে চলেছে দূর্ভোগ ও ভোগান্তি। সরকারের প্রতি বিনীত অনুরোধ সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দূর্ভোগ লাগবে এই সড়কটি যেন সড়কটি যেন সড়কটি সংস্কার করে দেওয়া হয়।





















